শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত: সেতুমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত।

তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট, অস্থায়ী বাজার বা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব কারণে যানজট সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

সেতুমন্ত্রী জানান, দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুত এগিয়ে চলছে, যাতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে পরিবহন শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০