নিজেস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)-এর নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য জোরদারের লক্ষ্য নিয়ে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম এবং মহাসচিব মো. শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাঞ্ছারামপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘দৈনিক আমার দেশ’-এর প্রতিনিধি মো. নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘চ্যানেল এস’-এর প্রতিনিধি মো. সেলিম মিয়া।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ফয়সল আহমেদ খান (‘দৈনিক কালের কণ্ঠ’)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট কামরুজ্জামান (‘সুবিচার’) ও শামীম শিবলী (‘নিউজ ২১’)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান (‘দৈনিক দেশ প্রতিদিন’) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহাইল আহমেদ (‘বৈশাখী টিভি’)।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আহমেদ (‘দৈনিক আলোকিত সকাল’), দপ্তর সম্পাদক হয়েছেন সফিকুল ইসলাম (‘দৈনিক মুক্ত খবর’) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোমান মিয়া (‘দৈনিক সময়ের বাংলা’)।

আরো পড়ুন...  ‘ভুয়া সাংবাদিকের’ হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা সম্পাদক) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।

নতুন কমিটি ঘোষণার পর বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুধীজন নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

১০

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

১১

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

১৩

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

১৪

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১৫

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১৬

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১৭

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৮

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৯

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

২০