খুবি প্রতিনিধি:
১৩ জানুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ অনিয়মে দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয় নিউজ
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে শিক্ষক নিয়োগ যাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ড. কাজী হুমায়ুন কবির এবং তাকে অনিয়মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত কামরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় (প্রশাসন শাখা) থেকে জারি করা পৃথক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অফিস আদেশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ড. কাজী হুমায়ুন কবিরের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের স্ক্রুটিনি বা যাচাই-বাছাই প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। একই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বাস্তবায়নে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক কামরুল হাসানকেও দায়ী করা হয়।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বহিষ্কারকালীন সময়ে অভিযুক্ত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

এ বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে পরবর্তীতে সরাসরি সাক্ষাতে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন বলে তারা আশ্বস্ত করেছেন।

আরো পড়ুন...  শহিদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে খুবিতে এনটিএ ও ইউট্যাবের দোয়া

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, “নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।” তিনি আরও জানান, তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পূর্বের সকল বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা হবে। তবে অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেট পরবর্তী ধাপে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নৈতিকতা ও নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০