খুবি প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাবের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ। ছবি : সংগৃহীত
খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাবের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছাত্রীকে অশালীন বার্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক দায়িত্ব এড়াতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ঘটনাটি সামনে আসার পরই ফেসবুক আইডি ডিলিট করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রেজাউল ইসলাম দাবি করেছেন, তার মোবাইল ফোন গত ফেব্রুয়ারিতে হারিয়ে যায় এবং সেই সুযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অপব্যবহার হয়ে থাকতে পারে। তবে শিক্ষার্থীদের দাবি, তিনি আগে নিয়মিত অনলাইনেই সক্রিয় ছিলেন।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বারবার এমন অভিযোগ উঠলেও প্রশাসন কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না। সাময়িক বহিষ্কার বা পদ থেকে অব্যাহতি দিয়ে বিষয়টি শেষ করা হচ্ছে, যা তারা প্রত্যাখ্যান করেন। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা।

আরো পড়ুন...  ক্যান্সারে আক্রান্ত খুবির প্রাক্তন শিক্ষার্থী মুজাহিদ, জীবন বাঁচাতে চায় সাহায্য

এর আগে গত মঙ্গলবার শিক্ষার্থীরা ভুক্তভোগীর পক্ষে লিখিত অভিযোগ জমা দেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেলে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ইতোমধ্যে তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ সামনে এসেছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০