মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গলাচিপাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মাসুম বিল্লাহ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মূল দলের সদস্য, সাবেক ছাত্রনেতা এবং গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ।

ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধের মহান শিক্ষা নিয়ে প্রতিবছর এই পবিত্র উৎসব মুসলমানদের জীবনে আসে। এ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক মাসুম বিল্লাহ বলেন, ঈদুল আজহা আমাদেরকে আত্মত্যাগ ও মহানুভবতার শিক্ষা দেয়। এই উৎসবের মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ স্বীকার করা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সামিল হতে পারে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ গলাচিপা উপজেলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবং এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।

আরো পড়ুন...  নড়াইলে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত দিল পুলিশ

মাসুম বিল্লাহ বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি মানবিকতা ও সহমর্মিতারও এক অনন্য শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজে ঐক্য, সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই তিনি সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজের উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি গলাচিপা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে ঈদের আনন্দ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোঃ শামসুল হক প্যাদার সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে গলাচিপা উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০