‘দৈনিক ইতিহাস’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এবং সুন্দরবন টোয়েন্টিফোর মিডিয়ার স্বত্বাধিকারী মো. শাওন হোসেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হেল্থ অ্যান্ড সেইফটি বিষয়ক NEBOSH (National Examination Board in Occupational Safety and Health) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে NEBOSH সনদ বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই সনদের মাধ্যমে একজন ব্যক্তি কর্মস্থলে দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
মো. শাওন হোসেনের এই অর্জনে ‘দৈনিক ইতিহাস’ অনলাইন নিউজ পোর্টাল ও সুন্দরবন টোয়েন্টিফোর পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
NEBOSH হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা, যা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনা করে। বর্তমানে নির্মাণ খাত, শিল্পকারখানা, তেল-গ্যাস শিল্পসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের HSE (Health, Safety & Environment) সেক্টরে চাকরির ক্ষেত্রে NEBOSH সনদকে একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
এই কোর্সের মাধ্যমে কর্মক্ষেত্রে আগুন, দুর্ঘটনা, রাসায়নিক ঝুঁকি কিংবা অন্যান্য সম্ভাব্য বিপদের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা পাওয়া যায় এবং একটি নিরাপদ ও সচেতন কর্মপরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, শাওন হোসেনের এই অর্জন তার পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন।
মন্তব্য করুন