মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানায় ‘ঘুষ ছাড়া সেবা নেই, কেন্দ্রে নারী এএসআই লতিফা

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় কর্মরত নারী এএসআই (নিঃ) লতিফা খাতুনের বিরুদ্ধে সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে ঘুষ আদায়, টাকা দাবি এবং দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। জিডি করা থেকে শুরু করে অভিযোগ দায়ের—প্রায় প্রতিটি সেবায় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৬ এক ব্যক্তি তার গাড়ির কাগজ হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে গেলে এএসআই লতিফা তার কাছ থেকে ২০০ টাকা নেন। পরে জিডি জমা দেওয়ার সময় আরও ১০০০ টাকা দাবি করেন। তবে উপস্থিত এক ব্যক্তির মাধ্যমে অন্য এক পুলিশ সদস্যের হস্তক্ষেপে অতিরিক্ত টাকা আদায় করতে ব্যর্থ হন তিনি।

দিগ্রাম এলাকার এক ভ্যানচালক জমিজমা সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে তার কাছ থেকে ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে বিদিরপুর এলাকার ৮৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ শাজাহান আলী-ও তার হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি তার আর্থিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—
শ্রী মুকুল মিঞ্জ, মৌসুমি বেগম, মানসুরা বেগম, মিলিয়ারা, শুনিল মুর্মু, মাফিকুল ইসলাম, আমিনুল ইসলাম (ফারুক), বেলিয়ারা বেগমসহ আরও অনেকে।

আরো পড়ুন...  প্রস্রাবের অজুহাতে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

ভুক্তভোগীদের অভিযোগ, কারও কাছ থেকে ২০০, কারও কাছ থেকে ৫০০, আবার কারও কাছ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। স্থানীয়দের ভাষায়, “টাকা ছাড়া তার কলম চলে না।

স্থানীয় সচেতন মহল বলছে, এএসআই লতিফার আচরণ ও ভাষা অত্যন্ত অপেশাদার। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন তারা।

তবে বিপরীত চিত্রও রয়েছে। স্থানীয়রা গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত কর্মকর্তার সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিক হলেও একজন অধস্তন কর্মকর্তার এমন কর্মকাণ্ড পুরো থানার সুনাম প্রশ্নবিদ্ধ করছে।

গোদাগাড়ীর সাধারণ মানুষ এএসআই লতিফার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০