প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৪ জানুয়ারি ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিথ্যা চুরির মামলায় এক পরিবারের ১০ জন আসামি, মতইনে মানববন্ধন

মিথ্যা চুরির মামলায় এক পরিবারের ১০ জন আসামি, মতইনে মানববন্ধন
মিথ্যা চুরির মামলায় এক পরিবারের ১০ জন আসামি, মতইনে মানববন্ধন | ছবি: দৈনিক ইতিহাস

নোয়াখালীর সেনবাগ উপজেলার মতইন গ্রামে একটি কথিত মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বsদিন (১৪ জানুয়ারি) সকালে মতইন গ্রামের পোলের গোড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসার জেরে একটি নিরপরাধ পরিবারের ১০ জন সদস্যকে চুরির মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, মতইন গ্রামের জামাল হোসেন বাবুল ওরফে জালালী (৫০), পিতা মৃত বজলের রহমান, ২নং ওয়ার্ড, ৩নং ডমুরুয়া ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী—সি আর নং-৪৬৭/২৫ (তারিখ: ০৩/১১/২০২৫ ইং) এর মাধ্যমে মোঃ মনির হোসেনসহ তাঁর পরিবারের মোট ১০ জন সদস্যের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। অভিযোগকারীরা বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই পরিবার দীর্ঘদিন ধরে সমাজে সম্মান ও সুনামের সঙ্গে বসবাস করে আসছে। কোনো ধরনের চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” তারা জানান, মামলার কারণে পরিবারটি চরম মানসিক চাপ, সামাজিক লাঞ্ছনা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আরো পড়ুন...  নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে তারা হলেন— মোঃ মনির হোসেন (৩৫), আবদুল মন্নান (৫৯), মোঃ জিয়া উদ্দিন (হৃদয়) (২৫), মোঃ নিলয় (২০), আবদুর রহমান (সাগর) (৩৫), আবদুস ছাত্তার (২২), মোসাঃ নাছিমা আক্তার (৪৫), মোসাঃ পারুল বেগম (৪৫), মোসাঃ সুইটি আক্তার (২৫) ও মোসাঃ কুসুম বেগম (৬০)। সকলেই সেনবাগ উপজেলার মতইন গ্রামের স্থায়ী বাসিন্দা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, “একটি পরিবারের নারী, বৃদ্ধ ও তরুণদের একসঙ্গে আসামি করা ন্যায়বিচারের পরিপন্থী। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে অভিযুক্ত জামাল হোসেন বাবুল ওরফে জালালীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এলাকাবাসীর আশঙ্কা, এ ধরনের মিথ্যা মামলা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নিরপরাধ মানুষকে আইনি জটিলতায় ফেলছে। তারা ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০