মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীকে আরও আধুনিক নগরীতে রূপান্তরের ঘোষণা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এ নগরীকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে, যাতে রাজশাহীবাসী আরও উন্নত নগরসেবা উপভোগ করতে পারেন।

বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য একটি আদর্শ মডেল। অন্যান্য সিটির প্রশাসক ও কর্মকর্তারা এখানে এসে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। নগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন আরও উন্নত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলক ভালো হলেও সার্বিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশগুলো বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন করে সম্পদে রূপান্তর করছে—এ ধরনের উদ্যোগ রাজশাহীতেও গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে নতুন প্রকল্প প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

আরো পড়ুন...  কালিহাতীতে স্বাধীনতা দিবস পালিত

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে এসব কর্মসূচি আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে খেলাধুলার ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। স্কুল ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং তারা সেবক হিসেবে কাজ করতে চায়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো পড়ুন...  রাজশাহীকে নতুনভাবে গড়ার উদ্যোগ

এর আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০