নিজেস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যায় ব্যর্থ, ফের চলন্ত ট্রেন লাফ, অতঃপর…

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের কাছে মেহেরুন নেছা পারুল (৩০) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রথমে ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাড়ি পাঠানোর জন্য ট্রেনে তুলে দেওয়ার পর চলন্ত ট্রেন থেকে লাফ দেন তিনি।

সোমবার (৩০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। আহত মেহেরুন নেছা পারুল দিনাজপুরের বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহম্মেদের মেয়ে।

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় তিনি সান্তাহার স্টেশনে এসে ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় তিনি ব্যর্থ হলে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, তার বাড়ি দিনাজপুরের হিলি ডাঙ্গাপাড়া এলাকায়। তাকে ট্রেনে তুলে দিলে তিনি বিরামপুর স্টেশনে নেমে মায়ের বাড়িতে চলে যাবেন।

তার কথামতো সোমবার ভোরে তাকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়। ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যকে শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি হঠাৎ চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল এ ভর্তি করেন।

আরো পড়ুন...  দ্রুত বাড়ছে মনু নদীর পানি, ২৪ ঘণ্টায় বন্যার শঙ্কা

হাবিবুর রহমান হাবিব বলেন, মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মায়ের কাছে খবর পাঠানো হয়েছে। তিনি এলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০