হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে সুপেয় পানির দাবিতে যুবকদের কর্মসূচি

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় তরুণরা। দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় রামপালের পেড়িখালী খেওয়াঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। Global Platform Bangladesh ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করে ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন এবং অভিযান যুব সংগঠন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও নানা বার্তার মাধ্যমে নিরাপদ পানির প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে পানি সংরক্ষণ, দূষণ রোধ এবং প্রত্যন্ত এলাকায় সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করার দাবিও জানান তারা।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে এখনো সুপেয় পানির সংকট প্রকট। লবণাক্ততা, পানি দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষ প্রতিদিন নিরাপদ পানির জন্য ভোগান্তিতে পড়ছেন। এর ফলে শুধু জীবনযাপনই ব্যাহত হচ্ছে না, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকিও।

সুমিত ভট্টাচার্য বলেন, “পানি শুধু একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে আরও সচেতন হতে হবে।”

আরো পড়ুন...  ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

মাহফুজ মাঝি বলেন, “তরুণদের অংশগ্রহণ ছাড়া পানি সংরক্ষণ ও নিরাপদ পানির নিশ্চয়তা সম্ভব নয়। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এক্টিভিস্টা বাগেরহাট-এর সভাপতি অর্ণব মিস্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অনেক মানুষ এখনো নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। এ ধরনের কার্যক্রম মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে এক্টিভিস্টা রামপাল-এর সাধারণ সম্পাদক রিয়া মন্ডল বলেন, “এখনই পানি দূষণ রোধ ও সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে বড় সংকটে পড়তে হবে।”

রবিউল শেখ বলেন, নিরাপদ পানির বিষয়টি শুধু স্থানীয় নয়, এটি জাতীয় সমস্যা। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ সংকট মোকাবেলা করা সম্ভব।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

কর্মসূচিতে বাগেরহাট ও রামপাল এলাকার ৩০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা সুপেয় পানির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০