ইতিহাস ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাটে সম্প্রীতির অলিম্পিয়াড, তরুণদের শান্তি-সহাবস্থানের বার্তা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতির অলিম্পিয়াড’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে ফকিরহাট ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ।

তরুণদের সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তুলতেই এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। কুইজে শান্তি, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও নাগরিক দায়িত্ববোধ বিষয়ক প্রশ্ন রাখা হয়। বহুনির্বাচনী পদ্ধতিতে শিক্ষার্থীদের উত্তর গ্রহণ করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর “মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)” প্রকল্প। প্রকল্পটি পরিচালিত হচ্ছে এফসিডিও-এর অর্থায়নে। এ প্রকল্পের লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি, সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ পলাশ। তিনি বলেন, “তরুণদের সচেতনতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল মাহমুদ সম্পাদক

বিশেষ অতিথির বক্তব্যে মাসুদুর রহমান বলেন, “বর্তমান সময়ে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চাই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। তরুণদের ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হলে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্সী শাহারিয়ার হাচান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অর্জনই একজন সত্যিকারের শিক্ষার্থীর পরিচয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ফকিরহাট ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ-এর এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গঠনে উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ সাবিতুল ইসলাম সাগর। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সচেতনতা, সহনশীলতা ও সামাজিক বন্ধন জোরদারে ‘সম্প্রীতির অলিম্পিয়াড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০