কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি:
২ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় অবৈধ জ্বালানি জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

জানা যায়, কলাপাড়া পৌর শহরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করে কলাপাড়া থানা পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কলাপাড়ার বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে এসব জ্বালানি তেল ট্রলারটিতে সরবরাহ করা হয়েছিল। লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুদ, পরিবহন ও সরবরাহের অভিযোগে ট্রলারটি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, “বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয় এবং তল্লাশি করে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।”

আরো পড়ুন...  কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

তিনি আরও বলেন, “জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ও সরবরাহ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ ও পাচারের চেষ্টা করছে। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং সাধারণ ভোক্তারা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০