নাটোর প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান

নাটোরের নলডাঙ্গায় মূলধারার সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা এম. জহুরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক সমাজে বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধ উদ্যোগই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলুর আহ্বানে “নলডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় তিনি নতুন নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

তবে আলোচনায় উঠে আসে, উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০ জন সাংবাদিক কর্মরত থাকলেও সভায় উপস্থিত ছিলেন খুব অল্পসংখ্যক প্রতিনিধি। উপজেলা প্রেসক্লাবের মাত্র চারজন সদস্যসহ বিভিন্ন সংগঠনের ৬ থেকে ৭ জন সাংবাদিক উপস্থিত থাকায় নতুন সংগঠনের মাধ্যমে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন ওঠে। উপস্থিত সাংবাদিকরা মত দেন, অধিকাংশ মূলধারার সাংবাদিকের অংশগ্রহণ ছাড়া নতুন কোনো সংগঠন গঠন বাস্তবসম্মত নয়।

এ প্রেক্ষাপটে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও জনআস্থার প্রতীক এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সকল সাংবাদিককে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বিদ্যমান শক্তিশালী প্ল্যাটফর্মকে পাশ কাটিয়ে নতুন নতুন সংগঠন তৈরি করলে বিভাজন আরও বাড়বে, যা সাংবাদিক সমাজের জন্য ক্ষতিকর।

আরো পড়ুন...  রাজশাহীতে গুলিতে নিহত ১

সভাপতি এম. জহুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “একটি সংগঠনের মূল ভিত্তি হলো সক্রিয় সদস্য ও নিজস্ব কার্যালয়। শুধুমাত্র কাগজে-কলমে কমিটি গঠন করলে তা বাস্তবে কোনো কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা পায় না।” তিনি আরও বলেন, নলডাঙ্গায় ইতোমধ্যে কার্যালয়বিহীন বিভিন্ন নামে ‘পকেট কমিটি’ বা ‘ব্যাগবন্দী কমিটি’ গড়ে উঠেছে, যা সাংবাদিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভাজন সৃষ্টি করছে।

তিনি জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও টেকসই সংগঠন গড়ে তুলতে হলে প্রয়োজন ত্যাগ, শ্রম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আর্থিক সহযোগিতা। “সংগঠন একাধিক থাকতে পারে, কিন্তু মূলধারার সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই”—এ কথা উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, রাশেদ আলম, হুমায়ূন রশীদ, সান্টু ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

সভা শেষে অংশগ্রহণকারীরা নলডাঙ্গায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০