মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৬ জানুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত

নির্বাচন কমিশনের নির্দেশনার পর শেষ মুহূর্তে এসে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনার আলোকে তা সাময়িকভাবে বাতিল করা হয়।

রাজশাহী চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ব্যালট ও কেন্দ্র প্রস্তুত থাকলেও নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা পাওয়ার পর নির্বাচন বোর্ড জরুরি সিদ্ধান্ত নিয়ে ভোট স্থগিতের ঘোষণা দেয়।

এর আগে গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সে লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে হবে। এই আদেশ জারির পরপরই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের আগে পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহনমালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। এসব নির্বাচন অবশ্যই ১২ ফেব্রুয়ারির পর নতুন তফসিল অনুযায়ী আয়োজন করতে হবে।

আরো পড়ুন...  রাজশাহী মোটর মালিকদের মরনোত্তর সহায়তা ৫ লাখ

নির্বাচন কমিশনের এই নির্দেশনার আলোকে রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন বোর্ড নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী ১৫ জানুয়ারি চেম্বারের দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে এ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে ও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সংশোধিত তফসিল ঘোষণা করে নতুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন স্থগিতের খবরে রাজশাহী চেম্বারের সাধারণ সদস্য ও ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত যৌক্তিক। আবার দীর্ঘদিন ধরে নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া প্রার্থীরা শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ী সমাজের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এই চেম্বারের নেতৃত্ব জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্প উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ফলে পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে বরাবরই বিশেষ আগ্রহ থাকে।

আরো পড়ুন...  রাজশাহীতে রিকশাচালকের সততা ও পুলিশের তৎপরতায় হারানো মালামাল ফিরে পেলেন নারী

চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নির্বাচন কমিশনের সব নির্দেশনা মেনে চলবে। ইসি থেকে নতুন নির্দেশনা পাওয়া গেলে দ্রুত সংশোধিত তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন

করা হবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০