মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
৪ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

“মানুষ মানুষের জন্য”—এই মানবিক শ্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক তৌফিকুল আম্বিয়া টিপুর উদ্যোগে এই মহৎ কার্যক্রম বাস্তবায়িত হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৌফিকুল আম্বিয়া টিপুর পক্ষে স্কুল ড্রেস বিতরণ করেন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাঈদ আল ফয়সল, কলকলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুর রহমান উজ্জ্বল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া, সদস্য নুহেল আহমদ, কামরুজ্জামান লধু, তোফা বেগম, সুমি বেগম শেওলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না বেগমসহ সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন, দিলোয়ার হোসেন, আলেয়া বেগম, সামিয়া সুলতানা প্রমুখ।

আরো পড়ুন...  কলকলিয়া ইউনিয়নে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, একটি শিশুর শিক্ষাজীবনে স্কুল ড্রেস শুধুমাত্র পোশাক নয়, বরং এটি তার আত্মবিশ্বাস ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রধান অতিথির বক্তব্যে বাতির আহমদ জানান, প্রায় দুই থেকে তিন মাস আগে তারা কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা দেখে তিনি তাৎক্ষণিকভাবে ৩০ জন গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস প্রদান করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজ এসব ড্রেস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় শিক্ষার্থীর জীবন বদলে যেতে পারে।” এ সময় তিনি এলাকার বিত্তবানদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়া ওয়ার্ড সদস্য কামরুজ্জামান তার বক্তব্যে তৌফিকুল আম্বিয়া টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। তিনি এলাকার সকলকে শিক্ষা খাতের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  খুলনায় বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিক্ষার্থীদের সহায়তা করে না, বরং সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০