আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
৭ এপ্রিল ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতাপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম তার ট্রাক্টরের জন্য প্রথমে ৩০ লিটার তেল কেনেন। পরে তার ভাই সুজন ইসলাম একই দোকানে আরও ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের কর্মচারী মিজানুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ধাক্কাধাক্কির সময় দোকানের কর্মচারী একটি তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে আহত হন। পরে তিনি বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে আনেন। এরপর রফিকুল ও সুজনের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় রেঞ্জ দিয়ে মারধর করা হয়।

সংঘর্ষে রফিকুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হন তার ভাই সুজন ইসলামসহ আরও একজন।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন...  পাম্প ঘুরেও তেল পাননি এমপি, সংসদে তুললেন অভিযোগ

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০