আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান ও মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে টাউন হল প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। সরকারি কার্যক্রমের ওপর আস্থা রেখে মৎস্যচাষি, সংশ্লিষ্ট দপ্তর এবং অন্যান্য অংশীজনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

আরো পড়ুন...  পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, জেলায় মৎস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে নদী ও জলাশয় ভরাট, খরা, পানির সংকট এবং সময়মতো পোনা না পাওয়াসহ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এসব কারণে অনেক মৎস্যচাষি চাষের শুরুতেই লোকসানের মুখে পড়ছেন।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর খাগড়াছড়িতে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার মেট্রিক টন। তবে চলতি বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৫ হাজার ১০৩ মেট্রিক টন। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জেলায় মাছ চাষ ও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আলোচনা সভায় রামগড়ের পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষি মো. সেলিম নিজের মাছ চাষের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ইউটিউবের ভিডিও দেখে তিনি মাছ চাষ শুরু করেন। তবে সফলভাবে মাছ চাষ করতে হলে মাঠে নামার আগে চাষের পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট নিয়ম-কানুন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল তিনজন মৎস্যজীবী ও মৎস্যচাষির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। এ ছাড়া জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য দীঘিনালা উপজেলার একজন মৎস্যচাষি নির্বাচিত হয়েছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।

আরো পড়ুন...  ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা, ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত মাদ্রাসা শিক্ষক

পরে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০