উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার-এর নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার নওয়াগ্রাম এলাকায় অভিযান চালায়।

অভিযানে কিলো-৩ ডিউটিতে নিয়োজিত এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ নওয়াগ্রামের বাসিন্দা মোঃ পাভেল শেখ (৩০)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ব্যারেলে সংরক্ষিত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন উদ্ধার করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জান্নাতুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পাভেল শেখকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উদ্ধার করা ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

আরো পড়ুন...  নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইউএনও মোঃ জান্নাতুল ইসলাম জানান, জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় পেট্রোল পাম্পে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ বাড়ছে। এ ধরনের অনিয়ম রোধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে এবং ভোক্তাদের ভোগান্তি কমবে। তারা জ্বালানি খাতে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০