মো: রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নাটোরের নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ সূচনা হয়েছে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলাটি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়, যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন। তিনি একইসঙ্গে অনুষ্ঠানে সভাপতিত্বও করেন। উপজেলা প্রশাসন, নলডাঙ্গার আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক পৃষ্ঠপোষকতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তৈরি বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শন করে দর্শনার্থীদের আকৃষ্ট করে। নানা ধরনের বৈজ্ঞানিক স্টল ও প্রকল্পে ভরপুর মেলা প্রাঙ্গণ দিনভর ছিল প্রাণচাঞ্চল্যে মুখর। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ মেলাটিকে করে তুলেছে বিশেষ আকর্ষণীয়।

আরো পড়ুন...  কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

মেলার স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার আহ্বান জানান এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং প্রকৌশলী হারুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোসা: রেহেনা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা বিশেষভাবে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

১০

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

১১

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

১২

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

১৩

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১৪

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১৫

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১৬

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৭

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৮

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৯

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

২০