কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় তার পূর্ববর্তী সংগঠন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যার পর মহিপুর থানা বিএনপির কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে থানা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি দলীয় নেতৃবৃন্দের হাতে ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ বারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আকন ফিরোজ এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের অন্যতম সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগদান করেছেন। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি আস্থা রেখে তিনি নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করেছেন।

আরো পড়ুন...  পীরগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

তিনি আরও উল্লেখ করেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের প্রতি শ্রদ্ধা ও তার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন। একইসাথে তিনি দলের সব সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে তিনি জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন নেতাকর্মীদের বিএনপিতে যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের যোগদান তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার। এ সময় নেতৃবৃন্দ নতুন যোগদানকারী নেতাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০