পটুয়াখালী প্রতিনিধি,
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে মহিপুর থানা সদরের বাজারের প্রধান সড়ক সোনালী ব্যাংক রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মহিপুর সচেতন নাগরিক সমাজ, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং জিয়া তারুণ্য ক্লাব মহিপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের মিজানুর রহমান রিপন, হেদায়েত উল্লাহ দেওয়ান, তোফাজ্জল হোসেন সিপাহী, শাহজাহান কাজী, শাহ-আলম মুন্সি, জাহিদুল ইসলাম রাজিব, আলম সন্নমত, জাহিদুল ইসলাম গাজী, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের সাইফুল ইসলাম সাগর, জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহিপুরসহ উপকূলীয় অঞ্চলে মাদক এখন ভয়াবহ রূপ নিয়েছে, যা সমাজের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

সচেতন নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দিতে গিয়ে মিজানুর রহমান রিপন বলেন, “মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে ধীরে ধীরে গ্রাস করছে। এখনই যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।” তিনি আরও উল্লেখ করেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন...  খালিদ সাইফুল্লাহ খুলনা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত

তোফাজ্জল হোসেন সিপাহী মাদকসেবী ও কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের সাইফুল ইসলাম সাগর বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকের অন্ধকারে হারিয়ে যায়, তাহলে দেশের ভবিষ্যৎও অন্ধকারে নিমজ্জিত হবে।” তিনি তরুণদের জন্য সুস্থ বিনোদন ও কর্মমুখী কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপু বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, মহিপুর একটি উপকূলীয় মৎস্য বন্দর হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের মানুষের আগমন ঘটে, যা মাদক কারবারিদের সক্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। এতে দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Brazil vs Panama 🔴LIVE🔴

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

১০

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১১

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১২

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৪

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৫

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৬

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৭

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৮

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৯

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

২০