মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক ও সন্ত্রাসমুক্ত শ্রীপুর গড়তে ‘ওপেন হাউজ ডে’তে এমপি বাচ্চুর হুশিয়ারি

গাজীপুরের শ্রীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শ্রীপুর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে বলেন, “মাদক একটি পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মাদকের সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা আছে—এমন কোনো ব্যক্তি বিএনপি বা এর কোনো অঙ্গ-সংগঠনের পদে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, শ্রীপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হলে সাধারণ মানুষকে নিয়ে পুলিশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা ইন্টারনেটে কী করছে—সেদিকে নজর দিন। যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধমুক্ত এলাকা গড়তে জনগণের তথ্যগত সহযোগিতা অত্যন্ত জরুরি। যেকোনো অপরাধের খবর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

ব্ল্যাকমেইলে বিয়ে, তালাকের পর মামলা—রাজশাহীতে যুবকের বিস্ফোরক অভিযোগ

স্বাধীনতা নাকি অনুমতির শৃঙ্খল

নিরাপত্তা ও ন্যায়বিচারেই গড়বে সম্ভাবনার বাংলাদেশ

সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন: নির্যাতিতদের ডাটাবেজ ও স্বীকৃতির দাবি

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫

১০

মোংলায় স্ত্রীর হাতে লাঞ্ছিত স্বামী!

১১

কুলিয়ারচরে ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেফতার

১২

জনবল সংকটে ভোলা ২৫০ শয্যা হাসপাতাল

১৩

কুলিয়ারচরে গাঁজাসহ নারী আটক

১৪

নোয়াখালীতে অবৈধ তেল মজুদ, আটক ৪

১৫

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

১৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

১৭

নড়াইলে পাওনা টাকায় ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ

১৮

পাটগ্রামে জনদুর্ভোগ নিয়ে মতবিনিময় সভা

১৯

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

২০