প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৭ জানুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

রাতের আঁধারে ফসলি জমি লুট

রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা | ছবি: দৈনিক ইতিহাস

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে—এমন অভিযোগ ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা লিখিত ও মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা এলাকা এবং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে ভেকু মেশিনের চালককে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়। বটতলা এলাকা থেকে ২০ হাজার টাকা এবং কাদরা এলাকা থেকে ৫০ হাজার টাকা—এই দুই অভিযানে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন...  শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,
“ফসলি জমি রক্ষা এবং কৃষি উৎপাদন নিশ্চিত করতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০