মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
১৫ এপ্রিল ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক, মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেড এবং মোঃ জোবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম হক আইডিয়াল স্কুলের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, গান, আবৃত্তি ও নাট্যাভিনয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয় ও সাবলীল উপস্থাপনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে এবং করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

আরো পড়ুন...  শাহ নেয়ামতুল্লাহ কলেজে তিন শিক্ষকের বিদায়

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিজয়ীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন মুহূর্ত অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।” তিনি এম এম হক আইডিয়াল স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও আয়োজনে স্কুল কর্তৃপক্ষের দক্ষতা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০