মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ৩৯ শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত

আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব প্রস্তুতি সম্পন্ন করেও রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯ জন শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

জানা গেছে, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে একজন ছাড়া বাকি ৩৯ জনের ফরম ফিলাপ সম্পন্ন হয়নি। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই শিক্ষার্থীদের মধ্যে ৩৪ জনের নবম শ্রেণির রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে তারা নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারানোর আশঙ্কায় রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তারা নির্ধারিত ফি যথাসময়ে জমা দিলেও কর্তৃপক্ষ তাদের ফরম পূরণ করেনি। শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুনসহ একাধিক পরীক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ে যোগাযোগ করেও কোনো সন্তোষজনক সমাধান পাননি। এতে করে তাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, হাসপাতালে ভর্তি ৮১

এদিকে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (১৩ এপ্রিল) পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে যোগাযোগ করেও এই সমস্যার কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা না দেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান দায় এড়াতে অফিস সহকারীর ওপর দোষ চাপান। তিনি জানান, ফরম ফিলাপ সংক্রান্ত দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া হয়েছিল। কীভাবে এত শিক্ষার্থীর ফরম ফিলাপ হয়নি, সে বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, অধ্যক্ষ গত সোমবার বোর্ডে এলেও প্রয়োজনীয় হার্ডকপি জমা দেননি। বর্তমানে বিষয়টি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরো পড়ুন...  রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

পরীক্ষা শুরুর দ্বারপ্রান্তে এসে এমন অনিশ্চয়তা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান না হলে এই শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১০

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১১

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১২

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৩

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৪

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৫

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

১৬

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৭

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

১৯

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

২০