ঝালকাঠি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের সভাপতি মো. গোলাম কবির ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান মো. মাসুদুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। শিক্ষাই পারে একজন মানুষকে আলোকিত ভবিষ্যতের পথে নিয়ে যেতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এইচ এম নাসির উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌসি। তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা খাইরুল আমিন ছগির এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মিজানুর রহমান।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  ধর্ষণের পর হত্যা: বাবার কাঁধে মেয়ের লাশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০