মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২০ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুন।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস—এই তিনটি কৌশল বাস্তবায়নে কাজ করছে অধিদপ্তর। মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ১০ জন ক্যাডেটের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে অবস্থান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০