নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)-
১৮ জানুয়ারি ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাসিরনগরে বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী শ্যামল মল্লিক আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাঘী গ্রামের বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী শ্যামল মল্লিক (৩৮) আর নেই। শনিবার (১৭ জানুয়ারি) সৌদি আরবে অবস্থানকালে আকস্মিক স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দু অধ্যুষিত বাঘী গ্রামে জন্ম নেওয়া শ্যামল মল্লিক ছিলেন বহুমাত্রিক অসাম্প্রদায়িক চেতনার একজন পরিচিত মুখ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের প্রান্তিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের নতুন বসতি গড়ে ওঠার পর থেকেই সেখানে তার অবাধ চলাচল ও আন্তরিক সম্পর্ক ছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত গুণের কারণে তিনি এলাকায় বিশেষ সম্মান অর্জন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘী গ্রামের রুবেল মিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই সম্প্রতি জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান শ্যামল মল্লিক। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক জীবনে শ্যামল মল্লিক ছিলেন বিএনপির একজন নিবেদিত ও ত্যাগী কর্মী। তিনি ভলাকুট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিকভাবে প্রতিকূল সময়েও দলীয় পরিচয় ও আদর্শে অবিচল থাকার জন্য তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, ভয়ভীতি ও নানা চাপের মধ্যেও তিনি বিএনপির রাজনীতি থেকে সরে যাননি।

আরো পড়ুন...  পেট্রোল পাম্পের গ্রহ সংকট, বন্ধের আশঙ্কা নেই

দলীয় পর্যায়ে তিনি একরামুজ্জামান সুখন, কামরুজ্জামান মামুন, কে এম বশীর উদ্দিন তুহিন এবং এনামুল হুদা সুমনসহ বিএনপির একাধিক নেতার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সাংগঠনিক কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মৃত্যুর মাত্র কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন শ্যামল মল্লিক। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই স্ট্যাটাসকে তার জীবনের ‘শেষ রাজনৈতিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করছেন।

শ্যামল মল্লিকের মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, একজন নিঃস্বার্থ, সাহসী ও আদর্শবাদী কর্মী হিসেবে শ্যামলের অবদান দল দীর্ঘদিন স্মরণ করবে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের পক্ষ থেকে শ্যামল মল্লিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০