মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটি খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ (GUK)-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১ নম্বর শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি বিতরণ করা হলে তা খাওয়ার কিছুক্ষণ পরই প্রায় ২০ জন শিক্ষার্থীর তীব্র পেটব্যথা শুরু হয়।

ঘটনা বুঝতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত অন্য শিক্ষার্থীদের খাবার গ্রহণ থেকে বিরত রাখে। অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অভিভাবকদের মাধ্যমে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের নজরে এলে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান ‘গাক’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের খাবার সরবরাহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন...  সাংবাদিকদের অধিকার “কড়ায় গণ্ডায়” নিশ্চিতের দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ

ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে কোনো আপস করা হবে না। নিম্নমানের খাবার সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০