মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র খরায় রাজশাহীতে লিচুর ক্ষতি, ফেটে যাচ্ছে গাছে গাছে ফল

তীব্র দাবদাহের সঙ্গে হঠাৎ বৃষ্টি—এ দুই বিপরীত আবহাওয়ার প্রভাবে রাজশাহীর লিচু বাগানগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ সংকট। পাকার আগেই গাছে গাছে লিচু ফেটে যাচ্ছে, অনেক ফল ঝরে পড়ছে মাটিতে। এতে চাষিদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও ক্ষতির আশঙ্কা।

কৃষি কর্মকর্তারা জানান, এপ্রিলজুড়ে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত ছিল। মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণেই লিচুর ভেতরের অংশ দ্রুত স্ফীত হচ্ছে, কিন্তু খোসা সেই চাপ সহ্য করতে না পেরে ফেটে যাচ্ছে।

রাজশাহী শহরের চন্ডিপুর ও রায়পাড়া এলাকার লিচু বাগানগুলোতে গিয়ে দেখা যায়, থোকায় থোকায় লিচুতে কালচে দাগ পড়েছে, অনেকগুলো ফেটে গেছে এবং নিচে ঝরে পড়ছে। এতে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাগান মালিক রফিকুল ইসলাম বলেন, এমন ক্ষতি আগেও হয়েছে, কিন্তু এবার অস্বাভাবিকভাবে বেশি। ফল ফেটে যাচ্ছে, ঝরেও পড়ছে। আমরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ সময় তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, নিয়মিত সেচ, গাছে পানি স্প্রে এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান ব্যবহার করলে কিছুটা ক্ষতি কমানো সম্ভব।

আরো পড়ুন...  পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। মাঝে মাঝে বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা কিছুটা বেশি ধরা হলেও বর্তমান আবহাওয়ার কারণে সেই লক্ষ্য পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে রাজশাহীর সুস্বাদু লিচু উৎপাদন বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন চাষিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০