খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসে কলেজ ছাত্রদল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, স্যালাইন, কলম ও পেন্সিল বিতরণ করা হয়।
এছাড়া একটি হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়, যা পরীক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তাদের মতে, ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের জন্য সহায়ক ও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন