মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

হাম-দৈনিক ইতিহাস
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললেও উদ্বেগজনকভাবে বাড়ছে সন্দেহজনক রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, টিকাদানে অগ্রগতি আশাব্যঞ্জক হলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা যায়, জেলায় হামের টিকাদানের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন টিকা গ্রহণ করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি।

তবে একই সময়ে জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এসব রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৯০ জন এবং নতুন করে ভর্তি হয়েছে ২১ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে ২১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং জেলা সদর হাসপাতালে ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে জেলায় ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

এছাড়া জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহ করা ১৭৪টি নমুনার মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে সচেতন থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০