মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২৬ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, হাসপাতালে ভর্তি ৮১

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলমান টিকাদান কর্মসূচিতে প্রায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যের বিপরীতে জেলার অধিকাংশ মানুষ ইতোমধ্যে টিকার আওতায় এসেছে, যা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, জেলায় হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এ লক্ষ্যে মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ ভ্যাকসিন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৭৬৪ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪৩০ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বে ভর্তি ছিলেন ৮৯ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৮১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে ৭৭ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

আরো পড়ুন...  মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

ল্যাবরেটরি পরীক্ষার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এছাড়া, হামে আক্রান্ত সন্দেহে জেলায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০