জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে ইউপি সদস্যের মেয়েকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা—এলাকায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এক ইউপি সদস্যের ছোট মেয়েকে অপহরণের চেষ্টা এবং তা প্রতিরোধ করতে গিয়ে বাবার ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অপহরণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন বেলাল মেম্বার। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বেলাল উদ্দিন জানান, রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি বলেন, আমার মেয়েকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তারা আমাকে মারধর করে। আমি এই ঘটনার বিচার চাই এবং আইনগত ব্যবস্থা নেব।

ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় স্থানীয়রা মৌলভীবাজার স্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসী বলেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

আরো পড়ুন...  নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতনতার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় নবাগত ইউএনওকে বরণ: জনপদে নতুন আশার সঞ্চার

কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ নিহত ৫, আহত ৯

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

এসি ল্যান্ডের হস্তক্ষেপে তালা খুললো রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ নবীনবরণ অনুষ্ঠিত

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন: চ্যাম্পিয়ন আদাঘাট ও কুমলাই একাদশ

চট্টগ্রামের পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার ও অভিষেক অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় নকল সাবান বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

১০

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

১১

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

১২

মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ

১৩

কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১

১৪

কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি

১৫

জুলাই গণঅভ্যুত্থানের ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে উত্তাল মাগুরার রাজপথ

১৬

নাসিরনগরে নামাজ শেষে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও মে দিবসের কর্মসূচি ঘোষণা

১৮

ক্লাস চলাকালীন কক্ষের ওপর গাছ উপড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত

১৯

আইনি লড়াইয়ে জয়: আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদ ফিরে পেলেন মনির হাওলাদার

২০