আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি-
২৮ এপ্রিল ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এনায়েতের, স্ত্রীসহ আহত ২

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সৌরভ নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে একটি থ্রি-হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই একই দুর্ঘটনায় নিহতের স্ত্রী প্রিয়া আক্তারসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন কাইকিসলু জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা পাহাড়ি ঢালু পথটি দীর্ঘদিন ধরেই ‘ডেথ ট্র্যাপ’ বা দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়ই এখানে ঘটে চলা প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই সড়কে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০