স্পোর্টস ডেস্ক-
১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত পাকিস্তানের

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এরই মধ্যে বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে কঠিন অবস্থানের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া ডটনেট জানিয়েছে, বাংলাদেশের সমস্যার সন্তোষজনক সমাধান না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘটনার সূত্রপাত মূলত বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। ওই ঘটনার পর থেকেই ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়।

তবে বিসিবির এ অবস্থান থেকে সরে আসাতে আইসিসি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আইসিসির প্রতিনিধিদল ঢাকায় এসে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে। কিন্তু আলোচনার পরও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি। ফলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই বড় প্রশ্ন দেখা দিয়েছে।

আরো পড়ুন...  নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানা গেছে। পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। জিও সুপার জানিয়েছে, বিসিবি যে নিরাপত্তাজনিত কারণ তুলে ধরেছে, সেগুলোকে বৈধ ও যুক্তিসঙ্গত মনে করছে ইসলামাবাদ।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো দলকে জোর করে অনিরাপদ পরিবেশে খেলতে বাধ্য করা যায় না। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হলে সেটিও নজরে রাখা হবে বলে জানিয়েছে পাকিস্তান।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যদি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কোনো গ্রহণযোগ্য সমাধান না আসে, তাহলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এ বিষয়ে তারা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে এখন আইসিসির ওপর চাপ আরও বেড়েছে। শেষ পর্যন্ত এই সংকট কীভাবে সমাধান হয় এবং বিশ্বকাপের আগে কী সিদ্ধান্ত আসে—সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০