উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালীন কক্ষের ওপর গাছ উপড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত

নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালীন একটি নারিকেল গাছ উপড়ে টিনশেড শ্রেণিকক্ষের ওপর পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিয়া পৌরসভার শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো—পৌরসভার ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ক্লাস চলাকালে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের একটি পুরোনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে কক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিয়াম ও মাজেদুল গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। তাদের দাবি, গাছটি আগে থেকে সরিয়ে ফেললে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন...  কুলাউড়ায় সড়কে পুলিশের বিশেষ অভিযান

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০