কামরুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শরণখোলার চাষি

মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শরণখোলার চাষি | ছবি : দৈনিক ইতিহাস
মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শরণখোলার চাষি | ছবি : দৈনিক ইতিহাস

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ শরণখোলা এবার আমের মুকুলে সেজেছে নতুন রূপে। হালকা রোদ, অনুকূল আবহাওয়া আর সময়মতো পরিচর্যায় উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ভরে উঠেছে মুকুল। সুবাসে মুখর হয়ে উঠেছে চারপাশ। কৃষকদের মুখেও ফুটেছে আশার হাসি।

উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের ছোট-বড় বাগানগুলোতে এখন মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল। স্থানীয়রা বলছেন, গত বছরের প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে এ বছর প্রকৃতি যেন সহায় হয়েছে চাষিদের। সময়মতো রোদ-বৃষ্টি এবং তুলনামূলক কম ঝড়ো আবহাওয়ার কারণে গাছে গাছে পর্যাপ্ত মুকুল এসেছে।

রায়েন্দা গ্রামের কৃষক হারুন হাওলাদার জানান, “গত বছর ঝড়-বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছিল। ফলন কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে। তবে এবার আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, নিয়মিত কীটনাশক প্রয়োগ ও সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলো সুস্থ রাখা হচ্ছে, যাতে মুকুল ঝরে না পড়ে এবং পরবর্তীতে ভালো ফলন পাওয়া যায়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরণখোলায় প্রায় ১৫ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। নতুন করে অনেকে বাগান সম্প্রসারণেও আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে বাড়ির আঙিনা ও পতিত জমিকে কাজে লাগিয়ে আম চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

আরো পড়ুন...  শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, “এ বছর আম গাছে ভালো মুকুল এসেছে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি—কীভাবে মুকুল অবস্থায় গাছের যত্ন নিতে হবে, কীটনাশক ও ছত্রাকনাশক সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং কীভাবে ঝরে পড়া কমানো যায়।” তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর ফলন সন্তোষজনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় অঞ্চল হওয়ায় শরণখোলায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময়ই থাকে। ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির প্রভাব আমের বাগানে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। তবুও কৃষকরা আশাবাদী। মুকুলে ভরা গাছগুলো যেন তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

সব মিলিয়ে আমের মুকুল ঘিরে শরণখোলায় এখন আশাবাদের আবহ। ভালো ফলন হলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাতেও সরবরাহ বাড়বে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উপকূলের এই জনপদে তাই আমের মুকুল এখন শুধু সুবাসই ছড়াচ্ছে না, বুনছে সম্ভাবনার নতুন গল্পও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০