হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মে দিবসেও ছুটি নেই কিশোর-কিশোরী ক্লাব শিক্ষকদের, শ্রম অধিকার নিয়ে উঠছে প্রশ্ন

কুড়িগ্রামে মহান মে দিবসে যেখানে সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেখানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকেরা ছুটি না পেয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে গেছেন। এতে শ্রমিক দিবসের তাৎপর্য ও শ্রম অধিকার বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১ মে) সকাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার একাধিক কিশোর-কিশোরী ক্লাবে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস চলমান রয়েছে। নাগেশ্বরী পৌরসভার গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কার্যক্রম চলে। একইভাবে সদর উপজেলার খলিলগঞ্জ, ঘোগাদহ, ভোগডাঙ্গা এবং উলিপুর উপজেলার দুর্গাপুর, পান্ডুল ও বজরা ক্লাবেও কার্যক্রম অব্যাহত ছিল।

নারী ও শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, কিশোর-কিশোরীদের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। ক্লাবগুলোতে সংগীত, আবৃত্তি ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি ক্লাবে একজন সংগীত শিক্ষক, একজন আবৃত্তি শিক্ষক এবং একজন জেন্ডার প্রোমোটর দায়িত্ব পালন করেন, যারা প্রকল্পভিত্তিক দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন।

আরো পড়ুন...  এতিমদের পাশে ৫৯ বিজিবি

তবে মে দিবসে ছুটি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগীত শিক্ষক বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হলেও আমরা নিজেরাই ছুটি পাই না। আজকের দিনেও ক্লাস চালাতে হচ্ছে, যা হতাশাজনক।

আরেকজন আবৃত্তি শিক্ষক বলেন, “মে দিবসে অন্যান্য সব দপ্তর বন্ধ থাকলেও আমাদের ক্লাস চালু রাখা হয়েছে। অন্তত আজকের দিনটিতে বন্ধ থাকলে ভালো হতো।”

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী বলেন, কেন্দ্রীয় দপ্তর থেকে কিশোর-কিশোরী ক্লাব বন্ধ রাখার কোনো নির্দেশনা না থাকায় নিয়ম অনুযায়ী কার্যক্রম চালু রাখা হয়েছে।

অন্যদিকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-কুদা জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

মে দিবসে এমন ঘটনা শ্রমজীবী মানুষের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০