পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ রাসেল

আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে। সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া-সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির মাধ্যমে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

এদিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল। তিনি জানান, এলাকার উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী পটিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রাসেল ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মুহাম্মদ রাসেল ৫ নম্বর ওয়ার্ডের হাবিবুর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আজিজুল হাকিমের নাতি এবং মাওলানা মনাফ হুজুরের সন্তান। তিনি জানান, দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি দাবি করেন, ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক মামলায় তাকে চারবার কারাবরণ করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি: বরকত উল্লাহ বুলু

আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মুহাম্মদ রাসেল বলেন, তিনি ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।

তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা বৃদ্ধি, অসহায় ও প্রবীণদের সহায়তা এবং জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, একটি উন্নত ওয়ার্ড গঠনে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০