তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ মে ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক আধুনিক ও নান্দনিকভাবে নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নতুন গেইটটি আধুনিক স্থাপত্যশৈলী ও সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে নির্মিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, পিটিএ সভাপতি আব্দুল মুহিত, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, সমাজসেবক আংগুর চৌধুরী, সাংবাদিক রিপন মিয়া, শিক্ষক আমজাদ হোসেন, মিলাদ মিয়া, আব্দুস শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।

আয়োজকরা জানান, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সাহেদুল ইসলাম এবং প্রয়াত আব্দুল মুকিদ চৌধুরীর পরিবারের আর্থিক সহযোগিতা ও এলাকাবাসীর অংশগ্রহণে এই গেইট নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

স্থানীয়রা মনে করছেন, নতুন গেইট নির্মিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত সৌন্দর্য ও পরিবেশ আরও আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বড়লেখা সীমান্তে দম্পতি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০