ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে অবশেষে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা ইসারুলের ছেলে অলিউল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত ‘রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ গিয়ে অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দেন। এ সময় তিনি পাম্পের কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তিনি জনরোষের মুখে পড়েন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিলে শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “অভিযুক্ত ব্যক্তি নিজেকে এএসপি পরিচয় দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন...  স্বাধীনতা দিবসে জেলা জাসদের শ্রদ্ধা

পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০