মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি
৬ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবির হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কমিটি, উত্তপ্ত প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নতুন হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হলে সংগঠনটির আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব কমিটি প্রকাশ করেন। তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়। কমিটিগুলোতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠন। তারা এ কমিটি ঘোষণাকে ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব পলাতক অবস্থায় রয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে কমিটি ঘোষণা নিছকই হাস্যকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এ ঘোষণাকে কোনো গুরুত্ব দিচ্ছি না।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল এ ঘটনাকে ‘ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “নিষিদ্ধ একটি সংগঠনের হল কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি। যাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে, তারা অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত।” তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে এবং প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।

আরো পড়ুন...  কুড়িগ্রাম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “নিষিদ্ধ অবস্থায় কোনো সংগঠনের এ ধরনের কার্যক্রম দুঃসাহসিকতার শামিল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপের কোনো গ্রহণযোগ্যতা নেই।”

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কেউ অনলাইনে কিছু প্রচার করলেও বাস্তবে তা কার্যকর করার সুযোগ নেই।”

তিনি আরও জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হবে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের সংগঠনকে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০