মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় আধুনিক পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে নলডাঙ্গা পুরাতন পৌর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ, নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নলডাঙ্গার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং সামাজিকভাবে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন।

তিনি বলেন, “নলডাঙ্গার উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। তবে কোনো অন্যায় কর্মকাণ্ডের দায়ভার আমি বা আমার দল বিএনপি গ্রহণ করবে না। উন্নয়ন হতে হবে জনগণের কল্যাণে এবং নিয়মতান্ত্রিকভাবে।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় বিএনপি নেতার জামায়াতে যোগদান, উপজেলা বিএনপির অস্বীকার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক এম এ হাফিজ এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পৌর ভবন নির্মাণের মাধ্যমে নলডাঙ্গা পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আধুনিক ও সেবাবান্ধব ভবন নির্মিত হলে নাগরিক সেবা সহজ ও দ্রুততর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নলডাঙ্গা পৌরসভার একটি আধুনিক ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও দক্ষতা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ভবনের নকশা ও নির্মাণ পরিকল্পনা পরিদর্শন করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নলডাঙ্গা পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হলে পৌরবাসী একটি আধুনিক ও মানসম্মত সেবা কেন্দ্র পাবে, যা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০