পিরোজপুর প্রতিনিধি
১০ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি চাষাবাদে উৎসাহিত করতে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধানবীজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

রোববার (১০ মে) সকালে নাজিরপুর উপজেলা ব্র্যাক শাখা কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ৪০০ কেজি ‘মুক্তি-১’ হাইব্রিড জাতের ধানবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে স্থানীয় কৃষকরা অধিক উৎপাদন করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেসা ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের পিরোজপুর জেলা রিজিওনাল ম্যানেজার আবু মুছা আশয়ারী, জেলা বিডিসি জাহিদুল ইসলাম এবং এক্সটেনশন অফিসার মো. এমদাদুল হক মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক চিন্ময় কান্তি মন্ডল, সমর কুমার রায়সহ স্থানীয় শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেসা ঈশা বলেন, শুধু বীজ পেলেই হবে না, কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে সঠিক পদ্ধতিতে বীজতলা তৈরি ও নিয়মিত পরিচর্যা করতে হবে। তিনি কৃষকদের ‘মুক্তি-১’ ধানের সঠিক বপন কৌশল এবং রোগবালাই দমনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

আরো পড়ুন...  চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

বক্তারা বলেন, কৃষিপ্রধান এ অঞ্চলে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের চাষে আগ্রহ বাড়াবে।

বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বাজারে বীজের উচ্চমূল্যের কারণে চাষাবাদে নানা সমস্যায় পড়তে হয়। ব্র্যাকের এই সহায়তা তাদের জন্য অনেক উপকার বয়ে আনবে এবং এবার আরও বেশি জমিতে ধান চাষ করতে পারবেন বলে আশা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০