পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ মে ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন পটিয়া বালিকা দলকে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়।

রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে খেলোয়াড়দের বরণ করে নেওয়া হয়। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায়, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী বালিকা ফুটবল দলে অংশ নেয়। এছাড়া অন্যান্য ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে আরও ২২ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনিছ আহমদ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নতুন কুঁড়ি পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন কোচ নাসরিন আক্তার রেশমি, রেফারি মোহাম্মদ রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মুহাম্মদ ইলিয়াস শাহ, শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ ফজলুল হক, সাংবাদিক সেলিম চৌধুরী, মহিউদ্দিন, মোহাম্মদ জুয়েল ওসমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান কারাতে ফেডারেশনের শিক্ষার্থী তানজু আক্তার, সুরমা আক্তার, জুবাইদা খানম, জান্নাতুল মারুফা ও ফাহমিদা খানম তানহাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০