নিজস্ব প্রতিবেদক:
১২ মে ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়াপোস্টের যাত্রা শুরু

নতুন প্রত্যয়, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এশিয়াপোস্ট। সোমবার বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন এবং নতুন এই গণমাধ্যমের সফলতা কামনা করেন।

সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এশিয়াপোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. আসিফ মিজান বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মিথ্যার সঙ্গে সত্যের, অন্যায়ের সঙ্গে ন্যায়ের এবং স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের যে লড়াই চলছে, তা অব্যাহত রাখতে হবে।”

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। মানুষ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও তথ্যের ওপর নির্ভর করেই সমাজ, রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু নানা কারণে সেই আস্থার জায়গায় এখন সংকট তৈরি হয়েছে। তার ভাষায়, “সমাজের সেই দর্পণে বড় বড় কালো দাগ পড়েছে। ফলে সাধারণ মানুষ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না।”

আরো পড়ুন...  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

বর্তমান বাস্তবতায় এশিয়াপোস্ট একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, “ধূসর এই সময়ে একটি স্বচ্ছ ও চকচকে দর্পণ নিয়ে জনগণের সামনে এসেছে এশিয়াপোস্ট। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের সুদৃঢ় প্রত্যয় নিয়ে তাদের এই যাত্রা সত্যিই প্রশংসনীয়।”

ড. আসিফ মিজান আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের স্বার্থ রক্ষা, গণমানুষের প্রত্যাশা তুলে ধরা এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে এশিয়াপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন এই গণমাধ্যমের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এশিয়াপোস্ট দেশের সংবাদমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। তারা বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

উদ্বোধনী আয়োজনে সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল শুভেচ্ছা বিনিময়, আলোচনা এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়। নতুন এই সংবাদমাধ্যমের যাত্রা ঘিরে উপস্থিত সবার মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও আশাবাদের আবহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০