হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের হাতে একটি করে কাঁঠাল গাছের চারা ও একটি করে পরিবেশ বিষয়ক পত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদসহ অন্যান্যরা।

এ সময় কলেজ শিক্ষার্থী আয়শা খাতুন বলেন, তিনি ভবিষ্যতে আরও গাছ লাগানোর উদ্যোগ নেবেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের সচেতন করা গেলে ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার কাজ আরও সহজ হবে।

গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সঞ্জয় চৌধুরী বলেন, কুড়িগ্রাম নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০