তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিনহা (২৪) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংহের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্লা সিনহা চাকরির কারণে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে একা বসবাস করছিলেন। তিনি মুসলিম কোয়ার্টার এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন এবং একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

বুধবার দুপুরের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ না থাকায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া না মেলায় সন্দেহ হলে জানালা দিয়ে তাকিয়ে তারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরো পড়ুন...  কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মতিন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, শুক্লা সিনহা ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের একজন কর্মী। হঠাৎ তার মৃত্যুতে সহকর্মী ও স্বজনরা হতবাক হয়ে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০